ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।
বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় এই তথ্য জানান তিনি।
মকবুল হোসাইন জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর কাজও শেষ পর্যায়ে।বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় এই তথ্য জানান তিনি।
মকবুল হোসাইন জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর কাজও শেষ পর্যায়ে।
শতভাগ সম্পন্ন হওয়া ওয়ার্ডগুলো হলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ , ৮, ১৭, ১৯, ২২, ২৩, ২৪, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৮, ৩২, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৪৪, ৪৫, ৪৬, ৩৯, ৩৭, ৩৮, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসসিসির ৩০টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়