কামাল খান
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য,দৈনিক ভোরের কণ্ঠ সিনিয়র রিপোর্টার জনাব কামাল খান বলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
কামাল খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরেন। এতে সমাজের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী হয়।
কামাল খান আশা প্রকাশ করেন, নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ নিয়ে কাজ করে গোলাপগঞ্জ প্রেসক্লাবকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করবে।বিগত অনেক বছর থেকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম বন্ধ ,এভাবে চলতে থাকলে গোলাপগঞ্জের মান-সম্মান নষ্ট হবে,তিনি আরও বলেন,নবনির্বাচিত কমিটি গোলাপগঞ্জের প্রকৃত ও দায়িত্বশীল সাংবাদিকদের নিয়ে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে বলে তিনি আশাবাদী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়