মোঃ আকাশ আহমেদ ভালুকা প্রতিনিধিঃ-
সার্বিক উন্নয়নের কাজে নিজেকে দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রেখে একটি দুর্নীতি ও মাদক মুক্ত সমাজ গঠনে অবদান রাখতে এবং সমাজের সর্বস্তরের জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে সেবা করার ব্রত নিয়ে কাজ করতে চান এমন প্রতিশ্রুতি নিয়ে রোববার বিকেলে ৯ নং ওয়ার্ডের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ভালুকা পৌর বিএনপির নেতা মোঃ ফজলুল হক।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হক স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রে জনগণের জন্য বিভিন্ন উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও আস্থা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয় এবং সমাজের সব শ্রেণির মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করা তার মূল লক্ষ্য।
তিনি লিফলেট বিতরণের মাধ্যমে নিজের নির্বাচনী পরিকল্পনা এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর তথ্য জনগণের কাছে পৌঁছে দেন এবং নির্বাচনী প্রচারণায় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার আহ্বান জানান।
এছড়া তিনি লিফলেট বিতরণের সময় গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদ সহায়তা পৌঁছে দিলেন, যা স্থানীয়দের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়। এই উদ্যোগের মাধ্যমে প্রার্থী সামাজিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়