শহিদুল্লাহ্ আল আজাদ. বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড (আব্দুল্লাহর বটতলা) নৈহাটি পশ্চিমপাড়া পুরাতন জামে মসজিদে গত ১৮ এপ্রিল দিবাগত রাতে জানালার গ্রিল কেটে দান বক্সের তালা ভেঙ্গে টাকা চুরি সংঘটিত হয়। মসজিদের সেক্রেটারি মোঃ আবু জাফর ফজরের আজানের জন্য মসজিদে উপস্থিত হয়ে দেখেন জালানার গ্রিল কেটে দানবাক্সের তালা ভেঙে ফেলে রাখা এবং বাক্সের ভেতরে টাকা নেই। উক্ত বিষয়ে মসজিদের সভাপতি ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ আসাবুর রহমান মোড়ল জানান, মসজিদ মুসলমানদের ধর্মীয় ইবাদতের অন্যতম স্থান এখানের গ্রিল কেটে চুরি হওয়া সামাজিক অবক্ষয় ছাড়া আর কিছু নই। এ বিষয়ে মসজিদের ইমাম ও খতিব মাওঃ ক্বারী শহিদুল্লাহ আল আজাদ বলেন, ইসলামী শুশিক্ষা পারিবারিক ও সামাজিক ভাবে সন্তানের প্রতি দ্বায়িত্ব কর্তব্য ও সুনজর না থাকায় এই ধরনের সামাজিক অবক্ষয়ের কারণ, এর প্রতিকার পেতে ইসলামী শুশিক্ষা সন্তানের প্রতি পরিবারের সুনজর একান্ত প্রয়োজন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়