ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দারকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়ায় ঝালকাঠিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজের পর ঝালকাঠি কালেক্টরেট জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করে জেলা বিএনপি। এতে স্থানীয় নেতাকর্মী ও মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, ড. জিয়াউদ্দিন হায়দারের এ নিয়োগ পুরো ঝালকাঠিবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি এ নিয়োগের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ড. হায়দার তাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং ঝালকাঠির সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা করেন।
বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলার আরও একজন কৃতি সন্তান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ায় ঝালকাঠির উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাদ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতে ড. জিয়াউদ্দিন হায়দারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাত ও ঝালকাঠির উন্নয়ন কামনা করা হয়।
পাশাপাশি তাঁর সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়