কাজী আশরাফুল আলম
ঢাকা, ১৬ মে ২০২৬ গতকাল শনিবার (১৬ মে, ২০২৬) ‘দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিগ অব বাংলাদেশ লিমিটেড’-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমবায় অধিদপ্তরের এফ-১০ সিভিক সেক্টর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকাস্থ কার্যালয়ে সমবায় বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) এর ৩৪/২ বিধি মোতাবেক এ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচন কমিশন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ভোটগ্রহণের ফলাফল ঘোষণা করেছে। ফলাফলে মি. আগস্টিন পিউরিফিকেশন ৩১৪ ভোট পেয়ে সমগ্র বাংলাদেশ এর চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তিনি পাগার খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালক হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাফরুল খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর এর পরিচালক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নোয়েল চার্লস গোমেজ ১৯৭ ভোট পেয়েছেন।
মি. আগস্টিন পিউরিফিকেশন শুধু লিগের চেয়ারম্যান পদেই বিজয়ী হননি, বরং সমগ্র বাংলাদেশের সমবায় আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন। তাঁর এই জয়ে সামাজিক, রাজনৈতিক ও সুধীমহলসহ সর্বস্তরে ব্যাপক প্রশংসা ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
সুশীল সমাজের অনেকেই মনে করছেন, এ নির্বাচনে একজন সৎ, গরিবের বন্ধু ও ভালো মানুষ বিজয়ী হয়েছেন। সাধারণ সদস্য ও সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনায় রেখে কাজ করবেন বলেই তাঁর প্রতি আস্থা প্রকাশ করেছেন ভোটাররা।
বিজয়ের পর মি. আগস্টিন পিউরিফিকেশন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি সবার সহযোগিতায় সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও মানবিক করে গড়ে তুলতে চাই। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ ও সমবায়ের সাধারণ সদস্যদের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সমবায় লিগের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে আশাবাদ বিরাজ করছে
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়