মোঃ মোস্তফা মিয়া টঙ্গী গাজীপুর প্রতিনিধি ১৪জুন, ২০২৬
গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মো. কামাল আহমেদ মোল্লাকে বর্ণিল আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা তাঁতি দলের নেতাকর্মীরা। আজ বিকেলে টঙ্গী সরকারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ মোল্লার হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মাদবর ও বাবুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ৪৭ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি শেখ ফরিদ, সহ-সভাপতি আলম মিয়া, প্রচার সম্পাদক রাজু আহমেদ এবং সদস্য মো. রিদয় ও বাবু। অনুষ্ঠানে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন টঙ্গী থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক শাফি হাসান। এছাড়া টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা তাঁতি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ মোল্লা বলেন, “আমাকে গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করায় আমি সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই ভালোবাসাময় সংবর্ধনা আমার চলার পথে বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি টঙ্গীর প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে এবং দলকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত এই নেতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন, কামাল আহমেদ মোল্লার বলিষ্ঠ নেতৃত্বে গাজীপুর মহানগর তাঁতি দল তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়