এস এম সাইদ হোসেন রিপন
শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মোঃ হেলাল এর পুত্র আঃ রহিমের বিরুদ্ধে সরকারি হালট দখল করে পাকা ভবন নির্মানের অভিযোগ পাওয়া গেছে।আঃ রহিম ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তার বিরুদ্ধে অবৈধ হুন্ডি ব্যবসা এবং আড়িয়াল বিলের মাটি লুটের অভিযোগ রয়েছে।স্বৈরাচার নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যবসায়ীক কাজ পরিচালনা করা রহিম কে দেখা যায়,বিএনপি অফিসে,এমন কি নিজেকে জামায়াতের লোক বলে পরিচয় দিয়ে স্হানীয় বিচার শালিসে উপস্হিত হন নিয়মিত।জানা যায়,আঃ রহিম ক্রয়সূত্রে তিনটি দাগে মোট ১১.৩২ শতক জমি মালিক হয়ে প্রতিবেশী আনোয়ারের নিকট ৫,৬৬ শতক বিক্রি করেন।সরজমিনে দেখা যায়, রহিম এবং আনোয়ারের সীমানার মধ্যে অবস্থিত সরকারি হালট দখল করে দু'জনই পাকা ভবন নির্মান করছেন।
এ ব্যপারে আঃ রহিম বলেন,আমার ভবনের সীমানায় সরকারি হালটের কিছু অংশ পড়েছে, তবে আনোয়ারের ভবনে কোন সরকারি অংশ পড়েনি,তার ভবন টি মালিকানা অংশে নির্মান করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়