কাজী কেয়া
জাতীয়তাবাদী যুবদল গাজীপুর মহানগরের অন্তর্গত টঙ্গী পূর্ব থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের শুভ জন্মদিন আজ। যুবনেতার জন্মদিনে টঙ্গী পূর্ব থানা যুবদল, ছাত্রদল, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
নেতাকর্মীরা জানান, নাজমুল হোসেন মণ্ডল একজন রাজপথের লড়াকু সৈনিক এবং তরুণদের অনুপ্রেরণা। টঙ্গী পূর্ব থানা যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার বলিষ্ঠ নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা প্রশংসার দাবিদার।
জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় দলীয় নেতৃবৃন্দ বলেন, "টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রাণভোমরা, রাজপথের সাহসী ছাত্রনেতা থেকে যুবনেতায় পরিণত হওয়া নাজমুল হোসেন মণ্ডলের জন্মদিনে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা মহান আল্লাহর কাছে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আশা করি, আগামী দিনেও তিনি যুবসমাজকে সাথে নিয়ে দেশ ও দলের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবেন।"
এদিকে নিজের জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুবনেতা নাজমুল হোসেন মণ্ডল। তিনি আগামী দিনেও টঙ্গী পূর্ব থানা যুবদলকে আরও শক্তিশালী করতে এবং দলের যেকোনো কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়