ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা পৌর শাখার নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোল্লাকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আজ (২৫ জুন) মাহবুব মোল্লাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদানের পর পৌর শ্রমিক দলের নেতা-কর্মীরা এক আনন্দঘন পরিবেশে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, মাহবুব মোল্লার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বে ভালুকা পৌর শ্রমিক দল আগামী দিনে আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে। তারা মেহনতি মানুষের অধিকার আদায়ে অতীতের ন্যায় রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে ভালুকা পৌর শ্রমিক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়