উত্তরখান প্রতিনিধি:
রাজধানীর উত্তরখান মৈনারটেকে দীর্ঘদিন বসবাসরত ফটো সাংবাদিক মোঃ বিল্লাল কে ২৫/০৬/২০২৬ইং আনুমানিক প্রায় ১১ ঘটিকায় কিরণ নামে এক ব্যক্তি ধারালো দেশীয় অস্ত্র দ্বারা মার্ডারের চেষ্টা করে। বিল্লাল বলেন," কিরণ নামে এই ব্যক্তির কাছে আমার ১৫০০০ হাজার টাকা পাওনা, চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে আমাকে একা পেয়ে এলোপাথারী কিল ঘুসি মেরে ধারালো ছুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করে। আমার চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসলে কিরণ পালিয়ে যায়।" পরে মোঃ বিল্লাল টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে উত্তরখান থানায় একটি সাধারন ডায়েরি করলে, তাৎক্ষণিক পুলিশ প্রশাসন সরে জমিনে তদন্তে এসে সততার প্রমাণ পায়। মামলা প্রক্রিয়াধীন, বিস্তারিত আরো আসছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়