তালাত মাহমুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর তে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান ও একমাত্র আসামিকে মামলা রুজুর মাত্র এক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। পুলিশের এমন দ্রুত, দায়িত্বশীল ও কার্যকর অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী খাদিজা আক্তার (ছদ্মনাম), একজন বাকপ্রতিবন্ধী শিশু এবং মৃত আক্কেল আলীর কন্যা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার পরপরই মাধবদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি মো. 😭 আওলাদ হোসেন (২৭), পিতা: মৃত মোশারফ হোসেন, গ্রাম: ভরতের কান্দা, মহিষাসুরা।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার সকল দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর।
উল্লেখ্য, এ ঘটনায় মাধবদী থানায় মামলা নং-০১, তারিখ ১ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। মামলার পরপরই আসামিকে গ্রেফতারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে মাধবদী থানা পুলিশের পেশাদারিত্ব, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকাকে প্রশংসার সঙ্গে স্মরণ করেছেন।
সচেতন মহল মনে করছে, এমন দ্রুত পদক্ষেপ অপরাধীদের জন্য একটি কঠোর বার্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের আন্তরিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়