মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জেলা পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপুর এলাকায় একটি কাচারিঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—কুতুবপুর ইউনিয়নের জসিম উদ্দিন (৩২), চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার ইয়াছিন আরাফাত (৪২) এবং মহিন উদ্দিন সোহেল (৩৩)।
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়