পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের সাবেক ক্যাডেটদের সংগঠন ইউনাইটেড এক্স-ক্যাডেটস অ্যাসোসিয়েশন অব এস.এস. কলেজ (উইকাস) -এর ২০২৬-২০২৮ মেয়াদের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ তৌফিক আহমেদ সভাপতি এবং মোঃ মৃদুল সুমন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল হাসান; সহ-সভাপতি মোহাম্মদ সুমন, মোঃ জহিরুল ইসলাম আলী, মোঃ তৌহিদুল ইসলাম ও এম.এ. সাক্কুর। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা ইস্তিয়াক উদ্দিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ফয়সাল, মোঃ সাব্বির, সাইফুল হুদা সরকার ও রুবিনা আক্তার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শিহাব আহাম্মদ অলভী। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন অধির রায় ও সাকিব হোসেন উজ্জ্বল। কোষাধ্যক্ষ সজীব ঘোষ জয় এবং সহ-কোষাধ্যক্ষ রাকিবুল হাসান। প্রচার সম্পাদক মো. আল ইয়ামিন এবং সহ-প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক মো. আরাফাত হোসাইন।
নারী নেতৃত্বে মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিন্নি এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক আশ্রাফুন্নেসা নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শান্ত দাস এবং সহ-সম্পাদক আরাফাত। সমাজকল্যাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক তাবাসসুম সুলতানা ও সহ-সম্পাদক হৃদয় হাসান। বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ রহমান সোহাগ এবং সহ-সম্পাদক এস.এম. রাইসুল ইসলাম প্রীতম।
আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক কাজী ওমর ফারুক এবং সহ-সম্পাদক তাহমিদ সিদ্দিকি পূর্ণ। ধর্ম বিষয়ক সম্পাদক মাহাবুল ইসলাম শামীম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অধরা দাস সৃজা নির্বাচিত হয়েছেন। সদস্য পদে রয়েছেন মোঃ ফাইজুল ইসলাম, রিফাত জামান, রায়হান আহামেদ, মোঃ ফেরদাউস হোসেন, সাজিদুল ইসলাম ও মোঃ শাহনুর রহমান শোভন।
অন্যদিকে, সংগঠনের ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন ব্যারিস্টার কামরুল হাসান তুষার, কিশোর পলাশ, জিয়া, শহিদুল ইসলাম, ফয়সাল রানা, মোহাম্মদ রফিকুল ইসলাম, আকাশ মুস্তফা, রুবেল, আঃ আলিম, মো. আরাফাত খান, খায়রুল আলম, মো. মহিউদ্দিন আহমেদ এবং মো. মনির হোসেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাবেক ক্যাডেটদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার পাশাপাশি রক্তদান কর্মসূচি, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিধি আরও বিস্তৃত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৪ থেকে ২০২৪ ব্যাচের সাবেক ক্যাডেটদের সমন্বয়ে গঠিত এ কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। অভিজ্ঞ উপদেষ্টাদের দিকনির্দেশনা এবং তরুণ নেতৃত্বের সমন্বয়ে উইকাস আগামী দিনে আরও শক্তিশালী, কার্যকর ও জনমুখী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
“Volunteering Together for Positive Change”মূলমন্ত্রকে ধারণ করে নবনির্বাচিত কমিটি সমাজে ইতিবাচক পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়