বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

‎যশোর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎সোমবার (৭ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
‎অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল ESCUF সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী আটক করা হয়।
‎আটককৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা।
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com