বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বাসচালকেরা একটু সচেতন হলে হয়তো আমার ভাইকে মরতে হতো না

দ্বীন ইসলাম / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

আমার ভাই যদি ফুটওভার ব্রিজ (পদচারী–সেতু) ব্যবহার করত, তাহলে এমন ঘটনা ঘটত না। বাসের চালকেরাও যদি একটু সচেতন হতো, তবে হয়তো আমার ভাইকে মরতে হতো না। আইল্যান্ড (সড়ক বিভাজক) টপকে পার হওয়া যায়, ওটা তো সে অন্যদের দেখেই শিখেছে। সবাই সহজে এভাবে সড়ক পার হয়, তাই সেও পার হতে চেয়েছিল।’

ছোট ভাই পিয়াস খানকে (২৮) হারানোর যন্ত্রণা নিয়ে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন আজিজা সুলতানা। গতকাল সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপণিবিতান রাজ্জাক প্লাজার সামনে সড়ক বিভাজক টপকে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান পিয়াস খান।

তিন ভাই দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন পিয়াস খান। ছোটবেলায় মা–বাবা মারা যাওয়ার পর থেকে বড় বোন আজিজা সুলতানার কাছেই বড় হন তিনি। দুলাভাই নজরুল ইসলাম সন্তানের মতো করে যত্ন নিতেন পিয়াসের। পিয়াসের রাজ্জাক প্লাজার কাপড়ের দোকানটিও তাঁদের আর্থিক সহযোগিতায় করা।

আজ মঙ্গলবার সকালে সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড় এলাকায় আজিজা সুলতানার বাসায় গিয়ে দেখা যায়, স্বজনদের অনেকে বাসার বসার কক্ষে (ড্রইংরুমে) মলিনমুখে বসে আছেন। পাশের একটি কক্ষে ছিলেন আজিজা সুলতানা ও তাঁর স্বামী মো. নজরুল ইসলাম। একটু পর দুজনে চলে আসেন বসার কক্ষে। পিয়াস খানের সঙ্গে বিভিন্ন সময়ের নানা বিষয়ের স্মৃতিচারণা করতে থাকেন দুজনে। গতকালের ঘটনায় বাসের চালকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাঁদের। তাঁরা চান, এভাবে যেন আর কারও সন্তান, ভাই, বোন ও স্বজনকে হারাতে না হয়। সড়কে আইন মানার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ তদারকি চান তাঁরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com