বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামীসহ গ্রেফতার -৩ পিস্তল উদ্ধার

Reporter Name / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীর উত্তরা পশ্চিম থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামীসহ ৩ জনকে একটি ম্যাগজিন ভর্তি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

র‌্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তিরা হলো- মামলার প্রধান ১নং আসামী মোঃ রবিউল ইসলাম টিপু (৫১), ২নং আসামী মেহেদী হাসান মিলন (৪৭) ও ৩নং আসামী মোঃ হাসান মামুন (৩৮)।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সেক্টর-৯, বাড়ী নং-৩, রোড নং-৭/সি, ফ্ল্যাট নং-৭/এ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে
তিন আসামিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হয়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়েরকৃত মামলার ভিকটিম শামীম সরকার (৩৪), পিতা-মোঃ আতাউর রহমান, সাং-হিজলিয়া, সরকার বাড়ী, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুরকে ব্যবসায়ীক পরিচয়ের সূত্রে আসামী মেহেদী গত ২৬ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় দেখা করতে বলে। একই দিন বিকেল ৪টার সময় আসামীর সাথে দেখা হলে আসামী ভিকটিম শামিম সরকারকে জোরপূর্বক অপহরণ করতঃ রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টর, বাসা নং-৩ এর ছাদে নিয়ে যায়। ছাদে থাকা আসামীর অন্যান্য সহযোগীরা মিলে ভিকটিম শামিমকে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামীর ভিকটিমকে রিভলবার দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ভিকটিম নিরুপায় হয়ে নিজের ও বন্ধুদের নিকট থেকে বিকাশে মোট ৯২ হাজার টাকা সংগ্রহ করে দেওয়ার পরও তাকে নির্যাতন করতে থাকে। পরবর্তীতে আসামীরা উভারে একটি মাইক্রোবাসা ভাড়া করে গাজীপুরের বিভিন্ন স্থানে নেমে যায় এবং ভিকটিমকে মাইক্রোতে করে বাসায় পাঠিয়ে দেয়। উক্ত ঘটনার পর ভিকটিম শামীম বাদী হয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের (রুজু) করেন। পরবর্তীতে উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১ আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব সূত্র জানিয়েছে, এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ৪ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে র‌্যাব-১, উত্তরার আভিযানিক একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ রবিউল ইসলাম টিপু (৫১), পিতা-মৃত আজিবুল হক মোল্লা, সাং-চর কাবারীখোলা, থানা-সাথিয়া, জেলা-পাবনা, ২নং আসামী মেহেদী হাসান মিলন (৪৭), পিতা-মৃত মিজানুর রহমান, সাং-চর দুলাই, থানা-সুজানগর, জেলা-পাবনা ৩নং আসামী মোঃ হাসান মামুন (৩৮), পিতা-মোঃ ইউনুস আলী, সাং-হুইখালী, থানা-সাথিয়া, জেলা-পাবনাকে উত্তরা পশ্চিম থানার সেক্টর-৯, বাড়ী নং-৩, রোড নং-৭/সি, ফ্ল্যাট নং-৭/এ থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

র‌্যাব জানান, এসময় তাদের নিকট থেকে ম্যাগজিন ভর্তি একটি অত্যাধুনিক পিস্তল, তিনটি মোবাইল ফোন চেটও অন্যান্য জিনিস উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে উদ্ধাকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com