বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

জব্দকৃত মদের মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা বনানী থেকে পাজেরো গাড়ী ভর্তি ৫৩৮ বোতল বিদেশী মদসহ আটক-১

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

 

মনির হোসেন জীবন : রাজধানীর বনানী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাজেরো গাড়ী ভর্তি ৫৩৮ বোতল বিদেশী মদসহ আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

র‌্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তির নাম মোঃ আল-আমিন (৩০)। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার শাকতলী গ্রামের মৃত জিয়াউর রহমানের পুত্র।

এসময় তার নিকট থেকে আনুমানিক প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ ও একটি পাজেরো গাড়ী উদ্ধার মূলে জব্দ করা হয়।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে
বনানী থানার ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, “সেলটেক আবির গার্ডেন” ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মাদকের এ চালানটি আটক করা হয়।

আজ রোববার (৮ মার্চ) ২০২৬ র‌্যাব-১, উত্তরা অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম
এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-১, উত্তরার একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বনানী থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান-১ থেকে মহাখালী এলাকার দিকে যাচ্ছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি বনানী থানার ব্লক -জি, রোড নং-৮, বাসা-১৯, “সেলটেক আবির গার্ডেন” ভবনের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে আগত একটি পাজেরো গাড়ীকে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দিলে র‍্যাব এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি পাজেরো গাড়ী রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা কৌশলে মোঃ আল-আমিনকে
পাজেরো গাড়ীসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তার হেফাজত থেকে ৫৩৮ বোতল (৪৭৮ লিটার) বিদেশী মদ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ডিএমপির বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com