বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সিলেট সদর উপজেলায় অবৈধভাবে খাল ভরাট করে পানিপ্রবাহে বাধা তৈরি করায় এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

 

কামাল খান
আজ সোমবার দুপুরে উপজেলার কল্লাগ্রাম এলাকায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, কল্লাগ্রামের আবদুল হান্নান অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে পাশের হৈরখাল ভরাট করছিলেন। ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে। এ ছাড়া খাল ভরাটের কারণে জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় পরিবেশ ও পানিনিষ্কাশনব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়েছে।

এ সূত্রের তথ্যানুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পাশের মালিকানাধীন জমির সীমানা পিলার অপসারণ করেছেন। ঘটনাস্থলে জমির কাগজপত্র যাচাই–বাছাই করে অভিযুক্ত ব্যক্তির নামে ওই স্থানে কোনো বৈধ মালিকানা ও মাটি ভরাট কিংবা মাটি কাটার কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি। এরপরই আবদুল হান্নানকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।ভ্রাম্যামাণ আদালত পরিচালনার সময় দুটি ড্রেজারও জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি সিলেট সিটি করপোরেশন ও একটি সিলেট সদর উপজেলা পরিষদের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সময় উপজেলা সহকারী কমিশনার সরকার মামুনুর রশীদসহ (ভূমি) সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, খালটি ভরাটের কারণে ২০০ একরের মতো কৃষিজমিতে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অভিযান শেষে সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দ্রুত খালটি আবার খননের নির্দেশনা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা ও প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com