বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের সহায়তায় মুক্তি পেলেন অসহায় মঙ্গল দাস

Reporter Name / ২৮ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কামাল খান
মাত্র ২০ হাজার টাকা বকেয়া বিল দিতে না পারায় কারাগারে বন্দি হয়েছিলেন মঙ্গল দাস। বিষয়টি সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমের নজরে এলে তিনি এগিয়ে আসেন তার সাহায্যে। এরপর জেলা প্রশাসক মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দিলে বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন। প্রায় তিন মাস পর গতকাল বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গল দাস মুক্তি পেলেন। সিলেট এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের বিরশা দাসের ছেলে মঙ্গল দাস।
সিলেট জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ১৮ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিদ্যুৎ আদালত।এরপর তিনি কারাগারে বন্দী ছিলেন। তবে গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের। বিস্তারিত অবগত হওয়ার পর জেলা প্রশাসক তার জামিনের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন। পরে তিনি বিদ্যুৎ আদালতকে মঙ্গল দাসের বকেয়া বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর প্রেক্ষিতে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com