বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।।

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার

​১২ মার্চ, ২০২৬
​দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় দুষ্কৃতকারী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নং- ৬২৩, তারিখ: ১০/০৩/২০২৬ইং।
জিডি সূত্রে জানা গেছে, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় বিবাদী রনি (৪৫) ও নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় রোমানার বাসায় চড়াও হয়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড় ধরনের শারীরিক ক্ষতিসহ খুন-জখমের হুমকি প্রদান করে।
​”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিজ বাসায় হুমকির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
— রোমানা রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের কণ্ঠ।
এই ঘটনার পর থেকে সাংবাদিক রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের যথাযথ সহযোগিতা চেয়েছেন।।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com