বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের অভিযোগ

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: (পর্ব ২) ধারাবাহিক চলবে।

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। একই রোগীর দুইটি ভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার রিপোর্টে বড় ধরনের পার্থক্য দেখা যাওয়ায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।
জানা যায়, সুবর্ণা নামের ২৬ বছর বয়সী এক নারী রোগী গত ৩ মার্চ টঙ্গীর স্টেশন রোডে অবস্থিত মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করান। ওই রিপোর্টে তার জরায়ুতে প্রায় ১.৮ সেন্টিমিটার আকারের একটি অংশ শনাক্ত করে “Uterine small myoma” (জরায়ুতে ছোট টিউমার) থাকার সম্ভাবনার কথা উল্লেখ করা হয় এবং পরবর্তীতে TVS পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।
পরবর্তীতে রোগীটি নিশ্চিত হওয়ার জন্য ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত একটি ডায়াগনস্টিক সেন্টারে TVS (Pelvis) পরীক্ষা করান। ১১ মার্চ প্রকাশিত ওই রিপোর্টে জরায়ুকে স্বাভাবিক আকারের বলা হয়েছে এবং সেখানে কোনো ধরনের টিউমার বা মায়োমার উপস্থিতি পাওয়া যায়নি।
তবে ওই রিপোর্টে দুইটি ডিম্বাশয়ে একাধিক ছোট ফলিকল থাকার কারণে “Polycystic appearing both ovaries” উল্লেখ করা হয়েছে, যা পলিসিস্টিক ওভারি সমস্যার ইঙ্গিত দেয়।
একই রোগীর দুইটি রিপোর্টে এমন ভিন্ন ফলাফল পাওয়ায় মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার মান ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মাইশা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ ডা. মতিউর রহমান-কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।”
এদিকে স্থানীয় কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে জানান, এর আগেও ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে ভুল রিপোর্ট দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা শুনেছেন এবং কেউ কেউ নিজেরাও এমন সমস্যার সম্মুখীন হয়েছেন।
স্থানীয়রা বিষয়টি স্বাস্থ্য বিভাগের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com