বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বিরোধীয় জমির গাছ কাটা ঘিরে রাজাপুরে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (বিকেল ৩টার দিকে) উপজেলার দক্ষিণ রাজাপুরের বলাইবাড়ী সিকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার আবু হানিফ ও প্রবাসী ফারুক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সম্প্রতি আবু হানিফ ওই বিরোধীয় জমির গাছ বিক্রি করেন। পরে ক্রেতারা গাছ কাটতে এলে ফারুক হোসেনের স্ত্রী সুমা বেগম এতে বাধা দেন।

প্রথম দিন বাধার মুখে গাছ কাটা বন্ধ থাকলেও মঙ্গলবার পুনরায় গাছ কাটতে শুরু করে ক্রেতারা। বিষয়টি জানতে পেরে সুমা বেগম থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে নিষেধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরই আবু হানিফের স্ত্রী বিউটি বেগম, তার ছোট বোন মিতু ও ভাগ্নি মিতু মিলে সুমা বেগমকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে আবু হানিফের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

রাজাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com