বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ীকে জিম্মি গ্রেফতার দুই

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় এক মাছ ব্যবসায়ীকে কৌশলে ঘরে আটকে নগ্ন ভিডিও ধারণ,মারধর এবং পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা ও মোটর সাইকেল হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সাতক্ষীরা সদর থানার পুলিশ বকচরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,মো.মোজাহারুল ইসলাম নয়ন (২৬) ও তার স্ত্রী ফিরোজা খাতুন ইভা (৪০)। তারা বকচরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী ও বড় বাজারের মাছ ব্যবসায়ী ওবায়দুল্লাহর (৩৬) সঙ্গে ব্যবসায়িক পরিচয়ের সূত্রে নয়নের পূর্ব পরিচয় ছিল। গত শনিবার ৩ জানুয়ারি বিকেলে একটি মৎস্য ঘের ইজারা দেওয়ার কথা বলে নয়ন তাকে বাসায় ডেকে নেন।
সেখানে পূর্বপরিকল্পিত ভাবে এক নারীকে দিয়ে কক্ষে নাস্তা পাঠানো হয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে ওবায়দুল্লাহকে বিবস্ত্র করে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসামিরা। প্রাণভয়ে বাদী তাৎক্ষণিক নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৬ হাজার টাকা প্রদান করেন। এর পরও তাকে মারধর করে ১ লক্ষ টাকা দেনা আছেন মর্মে জোর পূর্বক ভিডিও জবানবন্দি নেওয়া হয় এবং তার ব্যবহৃত ১ লক্ষ ৫২ হাজার টাকা মূল্যের হোন্ডা লিভো মোটর সাইকেল সহ প্রয়োজনীয় নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে বুধবার ১৪ জানুয়ারি মোটর সাইকেল ফেরতের কথা বলে আরও ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। উপায়ান্তর না দেখে ওবায়দুল্লাহ গত ১৫ মার্চ বৃহস্পতিবার সাতক্ষীরা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন (মামলা নং-২৭/৯৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তুফান দুলাল মন্ডল জানান, প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে গোপন সূত্রে জানা গেছে, এই ‘হানিট্র্যাপ’ চক্রের মূল হোতা দেবহাটা থানার দক্ষিণ কুলিয়া গ্রামের মুক্তার আলীর ছেলে ৩নং- আসামি রবিউল ইসলাম রবি। মামলার বাকি আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট বিশেষ নোট মামলা নং ২৭/৯৮
(১৫/০৩/২০২৬ )ধারা: ৮(১)/৮(২)/৮(৭) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) তুফান দুলাল মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com