মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খালে ও রাস্তার দুধারে বাথ রুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে পরিবেশ দূষিত করেছে একটি চক্র। প্রচন্ড দুর্গন্ধের কারণে ওই সড়ক দিয়ে মানুষ চলাচলে ভোগান্তির শিকার হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবা গত গভীর রাতে নাজমুল স্বরনীর প্রাইম ব্যাংকের নিচে অবস্থিত বাথ রুমের সেফটি ট্যাংকির ময়লা কে বা কারা সাবেক পৌর মেয়র আব্দুল জলিল সাহেবের বাড়ির সংলগ্ন খালে ও রাস্তার দুধারে ফেলে গিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাথ রুমের সেফটি ট্যাংকের ময়লা প্রাণ সায়ের খালে ও রাস্তার ধারে পড়ে আছে। ওই ময়লার দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত করে ফেলেছে। দুর্গন্ধের কারণে এলাকাবাসী ও পথ চারীদের নাকে কাপড় দিয়ে চলাচল ও বমি করতে দেখা গেছে। এ সময় অত্র এলাকাবাসী ও পথ চারীরা বাথরুমের সেফটি ট্যাংকির ময়লা ফেলে দূষিতকারী ব্যক্তিদের চিহ্নিত করে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে শাস্তি ও জরিমানার দাবী জানান,এ সময় উপস্থিত আবিয়ার রহমান,মো.বিল্লাল হোসেন, মো. মিয়ারাজ আলী,মো.রবিউল ইসলাম, মো. মুজিবর রহমান,মো.ইসার আলী, মো. মনিরুল ইসলাম,বড়ো বাবু সহ এলাকাবাসী ও পথ চারীরা দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।