বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কর্তন, থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ।

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত স্ত্রী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গত সোমবার (৩১ মার্চ) গভীর রাতে টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় ঘটে। আহত ব্যক্তি রকি মিয়া (৩০) পেশায় একজন অটোরিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী–স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে রাতের কোনো এক সময় তানজিম আক্তার ঝিনুক নামে ওই নারী ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গে আঘাত করেন। এতে রকি মিয়া গুরুতর আহত হন। ঘটনার পরপরই ঝিনুক টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং পুরো ঘটনার কথা পুলিশকে জানান। পরে গুরুতর অবস্থায় রকি মিয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নারীকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com