বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের লাশ নিয়ে বাবার আহাজারি চৌহালীতে পল্লী বিদ্যুতের অবহেলায় ছেঁড়া তারে শিশুর মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ আলী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের বৈন্যা পশ্চিম পাড়া গ্রামের জাকির হোসেন প্রিন্সের ছেলে। এঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে উপজেলার খাষপুখুরিয়া ইউপির বৈন্যা গ্রামে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ আলীর বাড়ি সংলগ্ন ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় প্রবল ঝড়ো হাওয়ার কারণে পল্লী বিদ্যুতের ২২০ ভোল্ট লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। ঝড়ের পর (২ এপ্রিল) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছেঁড়া তারটি মেরামত না করেই বিদ্যুৎ সংযোগ চালু করে। এতে মাটিতে পড়ে থাকা তারটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় বাড়ির পাশের রাস্তায় খেলাধুলারত অবস্থায় শিশুটি ওই তারের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের এমন অবহেলার বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। যার দরুন কয়েকশো মানুষ চৌহালী অভিযোগ কেন্দ্র ঘেড়াও করে তবে অফিস তালাবদ্ধ থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয়রা জানান।
চৌহালী পল্লী বিদ্যুৎ অফিস ইনচার্জ জাহাঙ্গীর এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ কারণ জরুরি কোন বিষয়ে কল করা হলে রিসিভ করে না বলে জানা গেছে।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের চৌহালী অভিযোগ কেন্দ্রের কারও বক্তব্য পাওয়া যায়নি। অফিসে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নাগরপুর জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের এক লাইনম্যানের অবস্থা খুব খারাপ, তাকে নিয়ে বার্ন ইউনিটে আছি। সকালে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমাদের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে—কিভাবে, কী কারণে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com