বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নওগাঁর মান্দায় সাত বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ।

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলায় ভোগদখলীয় সাত বিঘা জমির আধাপাকা বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার মান্দারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের আশরাফুল ইসলাম, কামরুজ্জামান ও আব্দুর রাজ্জাক। অভিযুক্তরা একই গ্রামের আলাউদ্দিন সরদার, রায়হান আলী সরদার, আলাউদ্দিন প্রামাণিকসহ তাদের লোকজন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তারা দীর্ঘ প্রায় ৪৫ বছর ধরে কবলাসূত্রে প্রাপ্ত সাত বিঘা জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে ওই জমিতে বোরো ধানের আবাদ করা হয়। সবে ধান পাকতে শুরু করেছে এবং কাটতে আরও এক সপ্তাহ দেরি হবে। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে নিয়ামতপুর ও বাগমারা উপজেলা থেকে ভাড়াটিয়া লোকজন এনে অভিযুক্তরা জোরপূর্বক ধান কেটে নিয়ে যান।
ভুক্তভোগী কামরুজ্জামান বলেন, ‘আমরা বহু বছর ধরে জমিগুলো ভোগদখল করে আসছি। এর আগে প্রতিপক্ষরা আদালতের মাধ্যমে ওইসব জমি দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এবার হঠাৎ করে ভাড়াটিয়া লোক এনে আমাদের ধান কেটে নিয়ে গেছে।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন সরদার দাবি করেন, জমিটি এতদিন অবৈধভাবে দখলে রেখেছিলেন প্রতিপক্ষ। তিনি বলেন, ‘এ বছর আমরা আমাদের বেদখল হওয়া সম্পত্তির দখল নিয়েছি।’
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com