বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই নদী থেকে আন্তঃজেলা ডা/কা/ত গ্রেফতার।

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে আন্তঃজেলা ডা/কাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) সকালে মালিপুকুর এলাকার আত্রাই নদীর তীর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি আত্রাই থানার মালিপুকুর এলাকার মৃ/ত তালেবের ছেলে রেজাউল (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১৭ এপ্রিল বিকাল আনুমানিক ৫টার দিকে ফার্নিচার ব্যবসায়ী ও মিস্ত্রি মোঃ জনি (২৮) তিনি ফার্নিচার বিক্রির পাওনা টাকা আনতে আত্রাই থানাধীন গুড়নই বাজারে যান। এসময় আসামি রেজাউল তার সহযোগীদের নিয়ে জনির ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো চা/কু দিয়ে তার মাথা, ঘাড় ও হাতে আ/ঘাত করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা ৩২ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জনিকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় আত্রাই থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। কয়েকদিন ধরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশে অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে মালিপুকুর এলাকায় আত্রাই নদী পার হওয়ার সময় রেজাউলকে আটক করতে গেলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক ও অব্যাহত চেষ্টায় অল্প সময়ের মধ্যেই তাকে নদী থেকে গ্রেফতার করা হয় এবং থানায় নিয়ে আসা হয়।

পুলিশ আরও জানায়,গ্রেফতারকৃত রেজাউল একজন চিহ্নিত অপরাধী এবং আন্তঃজেলা ডা/কাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আত্রাই থানাসহ বগুড়া, নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় ডাকা/তিসহ অন্তত ৫টি মামলার এজাহার রয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com