বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরায় “কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার” মাদক বিরোধী অভিযানে ১৪০ নারী পুরুষ আটক

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মনির হোসেন জীবন, স্পেশাল করেসপন্ডেন্ট : রাজধানীর অভিজাত এলাকা উত্তরায় চাইনিজ “কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে” মাদক বিরোধী অভিযান চালিয়ে অন্তত প্রায় ১৩৫-১৪০ জন নারী- (তরুনী) ও পুরুষকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । আটককৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার পর উত্তরা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও সেক্টরবাসীরা এ ধরনের মাদক বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করলেও কেউ কেউ নিয়মিত তদারকির দাবিও জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) দিবাগত মধ্যরাতে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কে (ময়লার মোড়- খালপাড়) চাইনিজ “কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার” এ এই মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তরার কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বারে অবৈধভাবে মাদক বেচাকেনার কার্যক্রম পরিচালনা করে আসছিল—এমন অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে
বৃহস্পতিবার মধ্যরাত ১২টা থেকে অভিযান শুরু হয়ে একটানা তিনটা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলে। বিপুল সংখ্যক তরুনী, যুবতী ও তরুণ যুবকদের আটক করা হয়। অভিযানকালে উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র ও অনুমতিপত্র যাচাই বাছাই করা হয়। যাদের বৈধ কাগজপত্র ছিল, তাদের ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়। বাকীদের আটক করে উত্তরা পশ্চিম ও আশপাশের থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছে, অবৈধ বার, মাদক ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক বিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এছাড়া আগামী দিনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

বিস্তারিত আসছে,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com