বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে মাদকবিরোধী র‍্যালী ও মানববন্ধন: চলাকালে র‍্যাবের মাদক বিরোধী অভিযান আটক

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার

প্রতিবেদক : মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচায় জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীর আমতলী কেরানিরটেক এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় স্থানীয়দের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে এলাকাবাসী মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং দ্রুত এই চক্র বন্ধের দাবি তোলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু রাজনৈতিক নেতার ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলমান রয়েছে। তাদের দাবি, এই চক্র থেকে প্রতি মাসে প্রায় বিপুল পরিমাণ মাসোহারা আদায় করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে মাদক ব্যবসা বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে। এদিকে র‍্যালীর সময়ই একই এলাকায় পৃথকভাবে র‍্যাব-১ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। র‍্যাবের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মাদক চক্রের সক্রিয়তা আবারও প্রকাশ্যে আসে। সচেতন মহল বলছেন, প্রতি মাসে বিপুল অঙ্কের টাকা মাসোহারা আদায়ের অভিযোগ থাকলে মাদক ব্যবসার পরিমাণও অত্যন্ত বড় হতে পারে। সরকার যেখানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে, সেখানে এ ধরনের অভিযোগ ও ঘটনাগুলো প্রশাসনিক তৎপরতা আরও জোরদারের দাবি তুলছে। স্থানীয়দের অভিযোগ এবং র‍্যাবের অভিযানের ঘটনায় পুরো কেরানিরটেক এলাকায় এখন উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com