বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

কমলগঞ্জের ইউনিয়ন ভূমি অফিসে খাজনা গ্রহণে ঘুষ দাবির অভিযোগ

Reporter Name / ৩০৮ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইউনিয়ন ভূমি অফিসে খাজনা পরিশোধকে কেন্দ্র করে এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মো. আব্দুল কাইয়ুম লিখিত অভিযোগে জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস. এস. মোকলেছুর রহমান তার কাছে জমির খাজনা পরিশোধের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিৎলীয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম তার পিতা মৃত আব্দুল গফুরের রেখে যাওয়া তিলকপুর মৌজার জমির বকেয়া খাজনা পরিশোধের উদ্দেশ্যে গত ২২ এপ্রিল ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কোনো ধরনের কাগজপত্র যাচাই-বাছাই না করেই ৫০ হাজার টাকা দাবি করেন। এত অর্থের কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ‘টাকা ছাড়া এ অফিসে কোনো কাজ হয় না’ বলে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ২৬ এপ্রিল পুনরায় একজন মুহরারের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলে সেখানেও একই ধরনের আচরণ করা হয় এবং এবার ৪০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে বিতর্কিত। অভিযোগ রয়েছে, নির্ধারিত অর্থ ছাড়া তিনি কোনো সেবা প্রদান করেন না, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার জমির খাজনা পরিশোধে প্রশাসনিক সহায়তা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com