বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় মহাদেবপুরে ৩০-৪০ বিঘা ধান নষ্ট, ক্ষতিপূরণের আশ্বাস কৃষি বিভাগের।

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের খাজুর বাজারের পিছনে ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে প্রায় ৩০ থেকে ৪০ বিঘা ধান নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কৃষকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,
ইটভাটা বন্ধ করার সময় নির্গত ঘন বিষাক্ত ধোঁয়া আশপাশের ফসলি জমিতে ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই সবুজ ধানের গাছ বিবর্ণ হয়ে পড়ে এবং অনেক ক্ষেতেই ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়। কৃষকদের দাবি, এক মৌসুমের সব পরিশ্রম মুহূর্তেই শেষ হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তাদের একমাত্র আয়ের উৎস এই ধান চাষ। হঠাৎ এমন ক্ষতিতে তারা আর্থিকভাবে মারাত্মক বিপদে পড়েছেন।
অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছিলেন, এখন সেই ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।

এ ঘটনায় আজ দুপুর ১২টার পর কৃষি বিভাগের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একটি টিম নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিনে যাচাই করেন। পরিদর্শন শেষে কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয়রা দ্রুত সঠিক তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com