বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাংবাদিক লিপুর ওপর হামলার প্রতিবাদে রাজাপুরে মানববন্ধন, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক দেশ রূপান্তর ও এটিএন নিউজের ঝালকাঠি প্রতিনিধি সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে ও জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ মে) সকাল সাড়ে ১০টায় রাজাপুর উপজেলা প্রেসক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার, ঝালকাঠি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা মহিলা দলের নেত্রী রাকিবা আক্তার রিমুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। হামলাকারী মাদকসেবী ও সন্ত্রাসী চক্র ‘শান্ত বাহিনী’র সদস্যদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মামলা দায়েরের তিনদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, রাজাপুর উপজেলায় মাদক কারবারীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং উপজেলায় চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত ৫ মে রাজাপুরে একটি চুরির ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলা চালায় কথিত মাদক কারবারী শান্ত বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় ওইদিন রাতেই সাংবাদিক লিপু বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com