বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হাইকোর্টে স্থগিত মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলোচিত জমির রায়, এলাকায় নতুন আলোচনা

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

তালাত মাহামুদ
বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মাধবদী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন ছোট গদাইচর মৌজার আলোচিত জমি সংক্রান্ত মামলায় নরসিংদী জজ কোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা হাইকোর্ট বিভাগ স্থগিত বা বাতিল করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে নতুন করে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে প্রায় ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলমান ছিল। এর আগে নরসিংদী জজ কোর্টে মেনহাজুর রহমান রাজু ভূঞার পক্ষে রায় প্রদান করা হলে প্রশাসনের উপস্থিতিতে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালন করেন।
তবে সর্বশেষ হাইকোর্ট বিভাগের আদেশে পূর্ববর্তী রায়ের কার্যকারিতা নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে মামলার সংশ্লিষ্ট পক্ষগুলো উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে মনে করছেন, উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের এ বিরোধের একটি স্থায়ী সমাধান আসতে পারে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা তৎপর রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com