বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

তিস্তা টোল প্লাজায় পুলিশের অভিযানে প্রায় ২ কোটি টাকার মার্কিন ডলার উদ্ধার, যুবক আটক।

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মিলন কুমার বর্মন
আদিতমারী(লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোল প্লাজা এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে সদর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
আটক যুবকের নাম মোঃ লিখন মিয়া (২৩)।
তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোষপাড়া এলাকার মোঃ নুরনবী সরকার বাবুর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে লালমনিরহাট সদর থানার জিডি নং-৮৬৭ মূলে এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার ৮ নম্বর গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকায় তিস্তা টোল প্লাজার দক্ষিণ পাশে স্থাপিত পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল।
এ সময় সন্দেহজনক একটি অটোরিকশা থামিয়ে যাত্রী লিখন মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মার্কিন ডলার সদৃশ নোট উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক যুবকের কাছ থেকে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মোট পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার, যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাদ ইসলাম বলেন, “উদ্ধারকৃত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। আটক যুবক কোথা থেকে এসব ডলার সংগ্রহ করেছেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com