বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

যশোর ডিবির তিন এসআই পেলেন আইজিপি ব্যাজ ‎

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬


‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের তিন এস আই আইজিপি ব্যাজ অর্জন করেছেন। ব্যাজ প্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।
‎আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ-এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। সারা দেশে ব্যাপক আয়োজন। এই গৌরবময় আয়োজনে সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।

‎রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।

‎পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য আজ যশোরবাসীর গর্ব।

‎তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন অন্য পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com