বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

তুরাগে মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় ইমামের ওপর হামলা, জুমার পর বিক্ষোভ

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মো.আল আমিন সরকার, ঢাকা প্রতিনিধি:
রাজধানীর তুরাগ এলাকায় মাদকবিরোধী বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে তারারটেক বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা।

বিক্ষোভে অংশ নেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। স্থানীয়দের অভিযোগ, এলাকার কথিত মাদক কারবারি মালেক ও তার সহযোগীদের বিরুদ্ধেই এ হামলার অভিযোগ উঠেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একজন আলেম মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় তার ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক ঘটনা।” তারা আরও বলেন, এ ধরনের হামলা ধর্মীয় মূল্যবোধ, সামাজিক নিরাপত্তা ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদকবিরোধী বক্তব্য ও ফতোয়া দেওয়ার পর থেকেই মুফতি সাইফুল ইসলাম বিভিন্নভাবে হুমকি পাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় মুসল্লিরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আলেম-ওলামাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com