বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জলপথ রোডের ২৪ নম্বর বাড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণার

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জলপথ রোডের ২৪ নম্বর বাড়িতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’
নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ফেসবুকে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, প্রতিষ্ঠানটি ‘সিকিউরিটি গার্ড’, ‘সুপারভাইজার’, ‘কল সেন্টার’, ‘রিসিপশন’ ও বিভিন্ন শপিংমলে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করত। অফিসে একাধিক নারী রিসিপশনিস্ট বসিয়ে আলিশান পরিবেশ তৈরি করে চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জন করা হতো।
অভিযোগ অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি, ইউনিফর্ম ফি, ট্রেনিং ফি ও চাকরির জামানতের কথা বলে টাকা নেওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়নি। পরে অফিসে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। এরই মধ্যে অফিস অন্যত্র সরিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,
“আমি বেকার ছিলাম। ১২ হাজার টাকা দিলাম। বলেছিল ৭ দিনের মধ্যে জয়েনিং হবে। এখন ১৫ দিন ঘুরেও চাকরি পাইনি, ফোনও বন্ধ।”
গাজীপুরের আরেক ভুক্তভোগী বলেন,
“জমি বিক্রি করে টাকা এনেছিলাম। এখন বাড়ি ফিরতেও পারছি না। টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগে একাধিকবার জেল হাজতে যাওয়ার তথ্য রয়েছে। তবে জামিনে বের হয়ে আবারও একই কৌশলে প্রতারণা চালিয়ে যাচ্ছে চক্রটি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( NewsDBN ) কে বলেন,
“এ ধরনের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com