বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সোনারগাঁয়ে অপকর্ম ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ: এলাকাবাসী ও সাংবাদিক সমাজের তীব্র নিন্দা

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীর অনৈতিক কর্মকাণ্ড ও পারিবারিক নানা অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একজন পেশাদার ও সাহসী সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী এবং দেশজুড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খিদিরপুর বড়ভিটা এলাকার বাসিন্দা নিজাম সিকদারের মেয়ে নিশাত আফরিন এমিলা। স্থানীয়দের অভিযোগ, এমিলা এবং তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত। কথিত ‘হানি ট্র্যাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন বিত্তশালী যুবকদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়াই এই চক্রের মূল লক্ষ্য। এমনকি বিয়ের আগে একাধিক অবৈধ গর্ভধারণ এবং পরবর্তীতে তা হাসপাতালের মাধ্যমে গর্ভপাত (অ্যাবোরেশন) করানোর মতো গুরুতর ঘটনাও এলাকার মানুষের মুখে মুখে ঘুরছে।
এলাকাবাসী জানান, এই পরিবারের বিতর্কিত জীবনযাপন এবং সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ উপার্জনের বিষয়টি নিয়ে এলাকায় সব সময়ই সমালোচনা লেগে থাকত। শুধু তাই নয়, নিশাত আফরিন এমিলার বাবা নিজাম সিকদার ও তার পুরো পরিবার বিগত আওয়ামী লীগ সরকারের দোসর ও এজেন্ট হিসেবে এলাকায় প্রভাব খাটাত এবং সাধারণ মানুষকে নানাভাবে জিম্মি করে রাখত। এভাবে অনৈতিক ধান্দা-ফান্দার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনে যান। এই অবৈধ টাকার গরম ও মামলার ভয় দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছেন।
এদিকে, এই চক্রের লাগামহীন অপকর্মের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের বারবার অনুরোধে অনুসন্ধানী তদন্তে নামেন একই এলাকার বাসিন্দা এবং জাতীয় দৈনিক ‘বিজনেস ফাইল’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মাহবুব হাওলাদার। একজন সাহসী ও সৎ সাংবাদিক হিসেবে পরিচিত মাহবুব হাওলাদার যখনই এই চক্রের ভেতরের অন্ধকার দিকগুলো উন্মোচন করতে শুরু করেন, তখনই বিপত্তি বাধে।
দীর্ঘদিনের অবৈধ আয়ের পথ এবং ধান্দাবাজি বন্ধ হয়ে যাওয়ার ভয়ে মরিয়া হয়ে ওঠে এমিলা ও তার পরিবার। অনুসন্ধানী সংবাদ প্রকাশ বন্ধ করতে এবং নিজেদের অপরাধ ঢাকতে তারা সাংবাদিক মাহবুব হাওলাদারের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর মামলা দায়ের করে।
এই মিথ্যা মামলার খবর ছড়িয়ে পড়ার পর খিদিরপুর বড়ভিটাসহ পুরো সাদিপুর ইউনিয়নে তীব্র উত্তেজনা ও নিন্দার আবহ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই মিথ্যা ও সাজানো মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে নিশাত আফরিন এমিলা ও তার পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এদিকে একজন সৎ ও সাহসী সহকর্মীর বিরুদ্ধে এমন জঘন্য মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশের সাংবাদিক সমাজ। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এবং সত্য আড়াল করতেই এই বানোয়াট মামলা সাজানো হয়েছে। অবিলম্বে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষ ও সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com