বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎শার্শায় চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় আহত বিএনপি কর্মী

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬


‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
‎যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে কাজী বশির উদ্দীন (৪০) নামে এক বিএনপি কর্মিকে খুনের উদ্দেশ্য  হাতুড়িপেটা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর  হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
‎কাজী বশিরউদ্দিন ওই পাঁচভুলট গ্রামের কাজী শামজুজ্জোহার পুত্র ও দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপি কর্মী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী।
‎বশির উদ্দিন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় পাঁচভুলাট  গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে। পরে পরিবারের লোকজন দোকান সংলগ্ন বাড়ির ভেতরে নিয়ে যায়। তখন দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে জিম্মি করে রাখে। একই সাথে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশের ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানান। তখন শার্শা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে  আসেন এবং প্রথমে শার্শা উপজেলা হাসপাতাল (নাভারন) ভর্তি না নিয়ে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
‎হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডা. তনময় জানিয়েছেন, তার ডান হাত ভেঙ্গে গেছে। সমস্ত  শরীরে ইনজ্যুরি আছে। বাম পায়ে  হাতুিড়র আঘাত, ডান পায়ে কাটা সেলাই দেয়া হয়েছে। তাকে বেদম প্রহার করা হয়েছে বলে ঐ চিকিৎসক জানিয়েছেন।
‎শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশিরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com