বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত ও নাফ নদী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক, মানবপাচার এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে জাদিমুড়া এলাকার নাফ নদী সংলগ্ন স্থানে মাটির নিচে মজুত করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল শনিবার রাতে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭.৬২ মি.মি. তাজা গুলি উদ্ধার করে। একই অভিযানে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
বাহিনীটির মতে, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো অসাধু ব্যক্তিদের হাতে পড়লে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। সময়োপযোগী এ অভিযানের মাধ্যমে সম্ভাব্য একটি বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হয়েছে।
জব্দকৃত গ্রেনেড, গুলি ও গাঁজার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় সন্ত্রাসী ও চোরাচালান চক্রের তৎপরতা দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com