বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীর মাদকসম্রাজ্ঞী ‘বড় আপা’: ধরাছোঁয়ার বাইরে গ্যাস সিলিন্ডারের আড়ালে মাদক সাম্রাজ্য

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর

গাজীপুরের টঙ্গীর মাদক অধ্যুষিত ব্যাংক মাঠ বস্তিতে ডাক নামে পরিচিত ‘বড় আপা’ আরফিনা বেগম এলাকার আলোচিত এক মাদক সম্রাজ্ঞী। তার মূল পরিচয় ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায়ী। তবে অভিযান এড়াতে এই মাদক কারবারের আড়াল করেছেন গ্যাস সিলিন্ডারের ব্যবসার মাধ্যমে
স্থানীয় সূত্রে জানা যায়, আরফিনা বেগমের একটি নিজস্ব লাঠিয়াল বাহিনী রয়েছে। বস্তিতে মাদকবিরোধী অভিযান হলেও আগাম খবর পেয়ে তিনি ‘শটকে’ পড়েন, অর্থাৎ অদৃশ্য হয়ে যান। এর প্রধান কারণ, স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তি ও থানা পুলিশের অসাধু সদস্যদের সঙ্গে তার আর্থিক সম্পর্ক রয়েছে ।
অভিযোগ রয়েছে, গত ৬-৭ বছরে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে একবারও আটক করতে পারেনি। প্রতিবারই তিনি কোনোভাবে আইনের চোখ ফাঁকি দিয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে যান ।
জনচোখ এড়াতে আরফিনা বেগম এলপি গ্যাস সিলিন্ডারের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করেন। এই বৈধ ব্যবসার আড়ালেই চলছে তার মাদকের জমজমাট কারবার। পুলিশি তৎপরতা বাড়লে তিনি নিজেকে গ্যাস ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে প্রশাসনকে গুলিয়ে ফেলেন
এর আগে আওয়ামী লীগের কিছু নেতার ছত্রছায়ায় ব্যবসা চালালেও সাম্প্রতিক সময়ে বিএনপির কিছু নেতার সহায়তায় তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের ।
মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থে আরফিনা এবং তার স্বজনরা টঙ্গী ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন। তবে এসব সম্পদ নিজের নামে না কিনে আত্মীয়-স্বজনের নামে রেখেছেন তিনি। এর আগে টঙ্গীর আরেক মাদক সম্রাজ্ঞী মোমেলা বেগমের মতো তিনিও বস্তিতে থেকে ছাগল পালনের অজুহাত দেখিয়ে মাদক ব্যবসা চালিয়ে যান ।
খবর সংগ্রহের জন্য সাংবাদিকরা এগিয়ে গেলে আরফিনা বেগম তাদের হুমকি দিয়ে থাকেন। তিনি সরাসরি বলেছেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তার …. ‘ছিরবে’ — যা সাংবাদিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। এ কারণে অনেকে প্রকাশ্যে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পান না ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “রি-কভার (সরাসরি মাদকসহ গ্রেপ্তার) ছাড়া কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয়” ।
প্রসঙ্গত, সম্প্রতি টঙ্গীর কেরানীরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ হামলার শিকার হয়েছে, যা প্রমাণ করে মাদক ব্যবসায়ীরা কতটা সক্রিয় ও শক্তিশালী ।
বস্তির সাধারণ মানুষ বলছেন, আরফিনা বেগম যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন। প্রশাসন যদি দ্রুত কঠোর ব্যবস্থা না নেয়, তবে এই মাদক সাম্রাজ্য আরও বিস্তৃত হবে বলে আশঙ্কা এলাকাবাসীর ।

দ্বিতীয় পর্ব আসছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com