বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

Reporter Name / ৫৩ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় বিভিন্ন সময়ে সীমান্ত এলাকা থেকে জব্দ করা প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদক ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান ২০২৬এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টর কমান্ডার, সাতক্ষীরার পুলিশ সুপার ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
বিজিবি সূত্র জানায়,২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী বিভিন্ন অভিযান চালানো হয়। এসব অভিযানে ৪৮ জনকে আটকের পাশা পাশি ১২৬ কোটি ৬৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার বিভিন্ন প্রকার মাদক দ্রব্য ছিল,যা আজ আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ,৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল,৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ৮ দশমিক ৫৮ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৭২ দশমিক ৫০ মিলি গ্রাম এল,এসডি। এ ছাড়া বিপুল পরিমাণ অবৈধ ওষুধ,তামাকের গুঁড়া ও বিড়ি,সিগারেট ধ্বংস করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন,মাদক মুক্ত দেশ গঠনে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। মাদক একটি সামাজিক মহামারি। এটি নির্মূলে কেবল বাহিনী নয়, সমাজের সর্ব স্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com