বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

এক সপ্তাহেও নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী অনিকের সন্ধান মেলেনি, পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী সাজ্জাতুল ইসলাম অনিক (১৬)-এর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অনিকের বাবা সরওয়ার জাহান মেঘলা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২২ জুন ২০২৬ সকাল প্রায় ১১টার দিকে অনিক চুল কাটার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৩ জুন টঙ্গী পূর্ব থানায় জিডি নং-১৬১২ দায়ের করা হয়।
অভিযোগে আরও বলা হয়, জিডি করার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও টঙ্গী পূর্ব থানা পুলিশ নিখোঁজ কিশোরকে উদ্ধারে কোনো দৃশ্যমান বা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
তদন্তের অগ্রগতি সম্পর্কেও পরিবারকে কোনো তথ্য জানানো হয়নি। এতে পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
সরওয়ার জাহান মেঘলা তার অভিযোগে বলেন, “আমার ছেলে একজন এসএসসি পরীক্ষার্থী। তার ভবিষ্যৎ নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। একটি অপ্রাপ্তবয়স্ক ছেলে নিখোঁজ হওয়ার পরও যদি কার্যকর উদ্ধার অভিযান পরিচালিত না হয়, তাহলে একজন অভিভাবক হিসেবে আমরা কোথায় যাব?
তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে টঙ্গী পূর্ব থানাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, তদন্ত তদারকি এবং নিখোঁজ কিশোরকে দ্রুত উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এদিকে, পরিবারের সদস্যরা জানান, অনিকের সন্ধান পেতে তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে ০১৩০৪৪৭২৪২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সাজ্জাতুল ইসলাম অনিক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং আগামী ২০ জুলাই তার ফলাফল প্রকাশের কথা রয়েছে। পরিবারের দাবি, দ্রুত কার্যকর তদন্ত ও উদ্ধার অভিযান পরিচালনা করা হলে তাকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com