বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কথিত প্রতারক আইনজীবী হুমায়ুন কবির ঢালীর বিরুদ্ধে

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ষ্টাফ রিপোর্টার…
.

ঢাকা আইনজীবী সমিতির কথিত আইনজীবী হুমায়ুন কবির ঢালীর বিরুদ্ধে প্রতারণা ও মক্কেলদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।। মক্কেলদের নিকট থেকে ফুসলিয়ে বিভিন্ন মিথ্যা বাহানায় টাকা নিয়ে কাজ করেন না প্রতারক আইনজীবী হুমায়ুন কবির ঢালী। এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গত ২৮-০৬-২৬খ্রি: ঘটে যাওয়া এক ঘটনায়। হুমায়ুন কবির ঢালী মামলার কথা বলে ভুক্তভোগী আবুল হাসনাত রাসেলের নিকট থেকে প্রথমে নগদ-২০০০০ বিশ হাজার টাকা গ্রহন করেন। পরে তিনি বলেন আরও টাকা লাগবে না হলে কাজ করতে পারবেন না। তারই কথার বিশ্বাস স্বরুপ ভুক্তভোগী আবুল হাসনাত রাসেলের নিকট হতে আরও ১ লক্ষ টাকা দাবী করেন। উপায়ন্তর না পেয়ে তিনি গত০২-০৪-২৬খ্রি: হুমায়ুন কবির ঢালীর ধানমন্ডি শাখার হিসাব নং..২৩০২৪৬০৯১১০০১ তে. টাকা জমা দেন। টাকা নেওয়ার পর হইতে শুরু হয় তার বিভিন্ন তালবাহানা ও বের হতে থাকে তার আসল রুপ। ফোন দিলে ফোন ধরেন না পাশাপাশি মক্কেলের সাথে খারাপ আচরন শুরু করেন এবং নিয়মিত চেম্বারে আসা বন্ধ করে দেন, এরই ধারাবাহিকতায় ভুক্তভোগীর নিকট আরও মোটা অংকের টাকা দাবী করতে থাকেন । টাকা না দিলে তিনি মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসাবে বলে হুমকি দিতে থাকেন। এবং যোগাযোগ বন্ধ করে দেন। বার বার কথিত চেম্বারে গিয়ে হয়রানি হয়ে অবশেষে ঢাকা আইনজীবী সমিতির নিকট অভিযোগ দিলে বিপত্তির সূত্রপাত শুরু হয় উক্ত আইনজীবীর সাথে। তারই জের ধরে গত ২৮ -০৬-২৬ দুপুরের পর প্রতারক আইনজীবী হুমায়ুন কবির ঢালীর সাথে সাক্ষাৎ করতে ভুক্তভোগী আবুল হাসনাত রাসেলকে হত্যা চেষ্টা, দৈনিক নবচেতনার সাংবাদিক মাসুদ রানা, ও নারী সহকর্মী রাবেয়াকে মারধর ও শ্লীলতাহানি করেন উক্ত প্রতারক আইনজীবী। পরে সহ যুগ্ম সাধারণ সম্পাদক নামধারী জুয়েলের রুমে নিয়ে আবারও ভুক্তভোগী আবুল হাসনাত রাসেলেকে অন্যান্য আইনজীবী সহ হুমায়ন কবির ঢালী পুনরায় নির্যাতন শুরু করেন ও হত্যাচেষ্টা করেন এবং প্রায় ২ ঘন্টার ও অধিক সময় নির্যাতনের পাশাপাশি নানান রকম ভয়ভীতি দেখিয়ে আইনের আশ্রয় না জন্য জোরপূর্বক মুচলেকা নিতে বাধ্য করা করেন। এ বিষয় মফস্সল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটির সভাপতি জনাব,আবু জাফরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি মানবাধিকার লংঘনের পাশাপাশি খুবই অমানবিক ও দু:খজনক ঘটনা । এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com