বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরার আব্দুল্লাহপুরে অজ্ঞান পার্টির খপ্পরে যাত্রী, তুরাগে উদ্ধার

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

মোঃ আল আমিন সরকারের (ঢাকা) রিপোর্টার
রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে মনজিল পরিবহনের একটি বাসে যাত্রাকালে স্বপন নামে এক ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দুর্বৃত্তরা কৌশলে তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা মূল্যবান মালামাল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। তবে তার সঙ্গে থাকা একটি বাটন মোবাইল ফোন ফেলে রেখে যায় তারা।
পরে তুরাগ থানার এএসআই শাহজাহানের হস্তক্ষেপে তুরাগের ধউর বেড়ীবাঁধ এলাকায় মনজিল পরিবহনের বাস থেকে অচেতন অবস্থায় স্বপনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।
খবর পেয়ে স্বপনের ভাই ও ছেলে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওমেগা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, স্বপনের বাড়ি উত্তরার দক্ষিণখান এলাকায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যাত্রীদের অপরিচিত ব্যক্তি প্রদত্ত খাবার বা পানীয় গ্রহণ না করার পাশাপাশি যাত্রাপথে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com