বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নকল ব্যান্ডরোল ও ব্যান্ডেল তৈরির অভিযোগ, প্রতিরোধে সরকারের রাজস্ব বাড়ার সম্ভাবনা

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
বিড়ি-সিগারেটের নকল ব্যান্ডরোল ও ব্যান্ডেল তৈরি করে বাজারজাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে একটি অসাধু চক্র নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি-সিগারেটের ব্যান্ডেল তৈরি করছে। বিশেষ করে বগুড়া ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় এসব নকল ব্যান্ডেল তৈরির কার্যক্রম চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
নকল ব্যান্ডরোল ব্যবহার করে উৎপাদিত এসব পণ্য বাজারে ছড়িয়ে পড়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বৈধভাবে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন।
সংশ্লিষ্টদের মতে, নকল ব্যান্ডরোল ও অবৈধ ব্যান্ডেল তৈরির কারখানা শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। একই সঙ্গে নকল ব্যান্ডরোল শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিড়ি-সিগারেটের উৎপাদন ও বাজারজাতকরণে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
তাদের দাবি, সরকার যদি কার্যকরভাবে নকল ব্যান্ডরোল ও নকল ব্যান্ডেল তৈরির কার্যক্রম প্রতিরোধ করতে পারে, তাহলে একদিকে অবৈধ ব্যবসা বন্ধ হবে, অন্যদিকে সরকার হারানো রাজস্বের একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং নকল ব্যান্ডরোল তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com