বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ঝটিকা অভিযান , এক নারীসহ ১৩ দালাল কারাগারে

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে
ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ধ দালাল চক্রের ১৩জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (স্পেশাল ইন্টারভেনশন ফোর্স) (এসআইএফ)। এদের মধ্যে একজন নারীও রয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে র‌্যাব-১, উত্তরা।
র‌্যাব বলছেন, পাসপোর্ট অফিসে দালালের দৌঁরাত্ম সাধারণ মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। দালালদের দৌঁরাত্ম থেকে সাধারণ মানুষকে পরিত্রান দিতে তারা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছেন বলে জানিয়েছে র‌্যাব।
আজ মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযান দুপুর পৌঁনে একটায় শেষ হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেডকোয়ার্টার্স এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানে নেতৃত্ব দেন।
এদিকে আজ বিকেল ৫টা ২০ মিনিটের সময় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১), উত্তরা- অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) মো: সিদ্দিকুর রহমান এ প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি জানান, এ সময় ভ্রাম্যমান আদালত কর্তৃক পেনাল কোড ১৬০ এর ১৮৮ ধারা মোতাবেক পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ ফেরদাউস (২৩)কে ৭ দিন, মোঃ আরিফ হোসেন (৪০)কে ৭ দিন, অনিক রহমান পরশ (রকি) (২০)কে ১০ দিন, মোঃ ইউসুফ (২১)কে ১০ দিন, মোঃ রহিদুল ইসলাম (২৩)কে ১০ দিন, মোঃ হানিফ (৪২)কে ২০ দিন, মোঃ খোরশেদ আলম (৪০)কে ১৫ দিন, মোঃ রাসেল মিয়া (৪৯)কে ১৫ দিন, মোঃ জুয়েল রানা (৩২)কে ৫ দিন, মোঃ ইসমাইল হোসেন (২৪)কে ১০ দিন, মোঃ মমিন (২২)কে ২০ দিন, শ্রাবনী আক্তার অনু (২৩)কে ১০ দিন এবং মোঃ ওমর সানি (৩২)কে ১০ দিনের সাজা প্রদান করা হয়।
(অপস্ এবং মিডিয়া অফিসার) আরও জানান,
সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে ১২জন পুরুষকে কেন্দ্রীয় করাগার কেরানীগঞ্জ ও শ্রাবনী আক্তার অনু (২৩) ১জন নারী সদস্যকে গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com