বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

আওয়ামী লীগের ছত্রছায়ায় বেড়ে ওঠা ভূমিদস্যু কামরুল এখনো ধরাছোঁয়ার বাইরে

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ২৭ গোটিয়া এলাকায়ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে জমি দখল, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের চিহ্নিত ভূমিদস্যু কামরুল এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। একাধিক ভুক্তভোগীদের অভিযোগ থাকার পরও তাকে গ্রেফতার না করায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে কামরুল একটি বড় ভূমিদস্যু সিন্ডিকেট গড়ে তোলে। সরকারি খাস জমিখাল বিল সহ অসহায় ও গরিব মানুষের জমি জোরপূর্বক দখল, ভুয়া দলিল তৈরি এবং দখলকৃত জমি অন্যত্র বিক্রি করে দেওয়াই ছিল তার প্রধান ব্যবসা। কেউ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী একাধিক পরিবারের দাবি, কামরুলের নেতৃত্বে তাদের বসতভিটা ও ফসলি জমি দখল করা হয়েছে। থানায় গিয়েও তখন কোনো প্রতিকার পাননি তারা। উল্টো পুলিশকে ম্যানেজ করে ভুক্তভোগীদেরই হয়রানি করা হতো।
৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে এই কামরুল। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতার সুযোগে সে গা ঢাকা দিয়ে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তার সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্ত কামরুলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তবে দ্রুত এই চিহ্নিত ভূমিদস্যুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দখলকৃত জমি উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com